ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পিতা-মাতার ভরণ-পোষণ না দিলে যে শাস্তি মিলবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: এআই দিয়ে তৈরি

পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করা প্রত্যেক ছেলে-মেয়েরই আইনগত দায়িত্ব। এ দায়িত্ব পালন না করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী, ‘পিতা’ বলতে সন্তানের জনক এবং ‘মাতা’ বলতে সন্তানের গর্ভধারিণীকে বোঝানো হয়েছে। ভরণ-পোষণের মধ্যে খাওয়া-দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা এবং সঙ্গ প্রদান অন্তর্ভুক্ত।

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর আইনের ৩ ধারায় বলা হয়েছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে এ দায়িত্ব পালন করবে। পিতা-মাতার একই স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাস বা অন্য কোথাও থাকতে বাধ্য করা যাবে না।

এ ছাড়া সন্তানকে নিয়মিত পিতা-মাতার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতে হবে। পিতা-মাতা আলাদাভাবে বসবাস করলে সন্তানের দৈনিক বা মাসিক আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নিয়মিত দিতে হবে।

আইনের ৪ ধারায় বলা হয়েছে, পিতার অনুপস্থিতিতে দাদা-দাদি এবং মাতার অনুপস্থিতিতে নানা-নানির ভরণ-পোষণের দায়িত্বও নাতি-নাতনির ওপর বর্তাবে। এ দায়িত্বও পিতা-মাতার ভরণ-পোষণের অংশ হিসেবে গণ্য হবে।

৫(১) ধারায় বলা হয়েছে, ৩ বা ৪ ধারার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

আইনের ৫(২) ধারায় বলা হয়েছে, কোনো সন্তানের স্ত্রী, স্বামী, পুত্র-কন্যা বা অন্য কোনো নিকটাত্মীয় যদি পিতা-মাতা, দাদা-দাদি বা নানা-নানির ভরণ-পোষণে বাধা দেন বা অসহযোগিতা করেন, তাহলে তাকেও অপরাধে সহায়তাকারী হিসেবে একই দণ্ডে দণ্ডিত করা হবে।

‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ বাংলাদেশের পারিবারিক মূল্যবোধ ও প্রবীণদের অধিকার রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসাইন।

তিনি বলেন, আইনের ৩ ধারায় প্রত্যেক সন্তানের জন্য পিতা-মাতার ভরণ-পোষণ বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধনিবাসে পাঠানো নিষিদ্ধ করে পারিবারিক বন্ধনকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অ্যাডভোকেট খালিদ আরও বলেন, ৫ ধারায় ১ লাখ টাকা জরিমানার বিধান দায়িত্বহীন সন্তানদের জন্য একটি কঠোর আইনি বার্তা। আর ৪ ধারার মাধ্যমে দাদা-দাদি ও নানা-নানির ভরণ-পোষণের দায়িত্ব নাতি-নাতনির ওপর অর্পণ করে তিন প্রজন্মের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনের ৮ ধারায় আপোষ-মীমাংসার সুযোগ রাখা হয়েছে। ফলে পারিবারিক বিরোধ আদালতের বাইরে স্থানীয়ভাবে নিষ্পত্তির সুযোগ রয়েছে, যা দেশের সামাজিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই আইনজীবী বলেন, ২০২৩ সালের বিধিমালায় ভরণ-পোষণ তহবিল ও পরিচর্যাকেন্দ্র গঠনের বিধান রাখা হয়েছে। এটি অসহায় প্রবীণদের জন্য নতুন আশার আলো।

তিনি বলেন, এ আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, সন্তানদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যও প্রণয়ন করা হয়েছে। আইনটি সম্পর্কে সচেতনতা বাড়লে পারিবারিক সম্প্রীতি আরও দৃঢ় হবে এবং প্রবীণরা তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা পাবেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।  পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। এ সময় গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে হুংকার দিয়ে তিনি বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে। রিজার্ভ ও বৈদেশিক সফর প্রসঙ্গে সংসদ অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে। সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন। বলেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাসে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নে এবিএম মোশাররফ হোসেন বলেন, তার নির্বাচনী এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হলেও সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  তিনি সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, উপজেলায় হাসপাতাল না থাকায় স্থানীয় বাসিন্দারা সময়মতো জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় রাঙ্গাবালীতে দ্রুত হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনি জানতে চেয়েছেন, এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ গ্রহণ করব কি না। প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি আমি পদক্ষেপ নিতে পারব না। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে ফিরলে তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি, যাতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়। তিনি বলেন, রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে। আরটিভি/টিআর
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একই সঙ্গে চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। সরকারের উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে এসব কার্যক্রমে অংশ নেবে। ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন। তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (DUSAP) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন। আরটিভি/টিআর
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি। স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি। পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন। আরটিভি/টিআর
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর ওই সফর ঘিরে বইছে উৎসবের আমেজ। জেলার সার্বিক উন্নয়নে যুগান্তকারী ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, এমন প্রত্যাশা স্থানীয়দের। সরকারপ্রধানের সফকে কেন্দ্র করে লালমনিরহাটসহ আশপাশের অঞ্চলে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন জেলা শহরের চারদিকে ব্যস্ততা। নতুন সাজে সাজানো হচ্ছে জেলা শহরের মিশনমোড়সহ আশপাশের সড়কগুলো করা হচ্ছে নতুন রং এবং সাজানো হচ্ছে সড়কগুলোর আইল্যান্ড। অন্যদিকে কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল তৈরির কর্মযজ্ঞ। প্রিয় নেতাকে বরণ করতে আয়োজনের কমতি নেই নেতাকর্মীদের। দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই সফর লালমনিরহাট বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আরটিভি/টিআর
বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
পুলিশের সামনেই যুবলীগের মিছিল, ৪ পুলিশ সদস্যকে শাস্তি
হাতেনাতে মাদকাসক্তকে ধরলেন ইউএনও, দিলেন যে শাস্তি
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি
গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াত আমিরের