ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সামনেই যুবলীগের মিছিল, ৪ পুলিশ সদস্যকে শাস্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে টহলরত ওই পুলিশ সদস্যদেরকে মিছিল থেকে হুমকি পাওয়ার পর চলে যেতে দেখা গেছে। এ ঘটনায় ক্লোজড করা হয়েছে যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম ও চালক আব্দুল গফুর।

জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মহাসড়কের একটি এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে একরামুল হককে মিছিলে সরাসরি উপস্থিত থাকতে দেখা যায়। মিছিলের সামনে ছিল পুলিশের একটি টহল গাড়ি। গাড়িতে পুলিশ সদস্যরাও ছিলেন। এ সময় মিছিল থেকে লোকজনকে ‘একবারে মাইরা ফালামু’ বলতে শোনা যায়। একপর্যায়ে গাড়ির দরজা খোলা হলেও পরে দরজা বন্ধ করে চলে যায় পুলিশের টহল গাড়িটি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারিরা।
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ঢাকার ধামরাইয়ে গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না সোমবার
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইউটিউব-চ্যাটজিপিটির সহায়তায় বাসায় ইয়াবা তৈরি, মিলল যন্ত্র
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই নারীসহ এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৮ জনের। এছাড়া শনিবার (২১ নভেম্বর) নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রবাসীর মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-লুটপাট, গ্রেপ্তার ৩
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার
সংকটের বৃত্তে বাংলাদেশ পুলিশ: কেন আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী