ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। আমাদের পুলিশ বাহিনীতে এরইমধ্যে সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, ইমিগ্রেশন পুলিশ এবং ইন্টেলিজেন্স-লেড পুলিশিং ব্যবস্থার অন্তর্ভুক্তি ও সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

বিশ্ব পরিমণ্ডলে মেধা ও দক্ষতার পদ্ধতিগত আদান-প্রদানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে একটি ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের সেরা অনুশীলন এবং প্রযুক্তিগত দক্ষতা ভাগাভাগি করতে পারবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন।

তিনি জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বার্ষিক পরিবেশ পুলিশিং সম্মেলন আয়োজনের প্রস্তাব করেন। মন্ত্রী একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্ত্রী একটি অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম, অপারেশনাল সাপোর্ট এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল উপস্থিত ছিলেন।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সুনির্দিষ্ট ও দূরদর্শী প্রস্তাবনা এবং বিশ্বশান্তিতে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম (ডিপিও), অপারেশনাল সাপোর্ট (ডিওএস) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেলরা অংশ নিয়েছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
নির্বাচনে ভোট ডাকাতি ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী। 
ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিলো আনসার বাহিনী
গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিলো আনসার বাহিনী
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে— যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসাথে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে। ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে তারা সবসময় নেতৃত্বের আসনে ছিলেন। এসময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠার করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এ সকল আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল জায়গায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ গড়ে তুলতে হবে। ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা। শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। এআইকে কতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে আইটির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক। এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। আরটিভি/টিআর
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
আরও পড়ুন
বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী