ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করতে আমরা জোরালোভাবে আলোচনা চালিয়ে যাব।

হুমায়ুন কবির বলেন, এই ঐতিহাসিক রায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরা নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে।

ক্ষতিপূরণ নির্ধারণে মিয়ানমারের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় যাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন। হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।

তবে বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং এমন অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে, যা বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করবে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে আসে, তবে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে। এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কোনো প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি তিনি দেননি।

তিনি বলেন, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। একইসঙ্গে আদালতের ইতিহাসে এটিই প্রথম রায়, যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে। তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত আরও বলেছে, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। এছাড়া ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে। এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক। প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং যে ১১টি দেশ আদালতে লিখিত বিবৃতি জমা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন।

হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিলো আনসার বাহিনী
গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিলো আনসার বাহিনী
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে— যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসাথে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে। ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে তারা সবসময় নেতৃত্বের আসনে ছিলেন। এসময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠার করার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এ সকল আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল জায়গায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ গড়ে তুলতে হবে। ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদেরকে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা। শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। এআইকে কতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে আইটির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক। এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান। আরটিভি/টিআর
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন পলাতকদের স্লোগানে পরিণত হয়েছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই বাংলাদেশের জনজীবনে ফিরে আসতে পারবে। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি এখন প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাদের নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্যরাও বিদেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় নিয়ে কাজ করছে। আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের ধরা হবে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান হবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রোল বোমা মেরে, কোথাও আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষের কর্মকাণ্ডে দেশের মানুষ কখনো আতঙ্কিত হবে না। বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে, দেশ এমন একটি নতুন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি  ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। এতে হাজারো রোহিঙ্গার সমাগম ঘটে। সমাবেশে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন রোহিঙ্গারা। সম্প্রীতি সমাবেশে রোহিঙ্গাদের হাতে শোভা পায় বাংলাদেশ, গাম্বিয়া, জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা প্ল্যাকার্ড। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করে তারা বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার। এখন নিজ দেশে স্বসম্মানে প্রত্যাবাসনের উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছেন। এই রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব পক্ষকে নিয়ে কাজ করবে জাতিসংঘ। তিনি বলেন, রায়ে উল্লেখ রয়েছে, কী কী পদক্ষেপ নিতে হবে। সেই অনুযায়ী আমাদের এগোতে হবে। কারণ, গণহত্যার এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন না হলে ভিন্ন রকম দৃষ্টান্ত তৈরি হবে। সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি জানান, আইসিজে স্পষ্ট করে বলেছে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে। এই গণহত্যার জন্য যারা দায়ী বা এর সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করে শাস্তির আওতায় আনতে হবে মিয়ানমারকে। ড. খলিলুর রহমানের দাবি, রোহিঙ্গা সমস্যা এখন আর একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। যেহেতু গণহত্যার স্বীকৃতি মিলেছে, তাই রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করে প্রত্যাবাসনের জন্য এখন সারা বিশ্বকে উদ্যোগ নিতে হবে। ক্যাম্প পরিদর্শন ও সম্প্রীতি সমাবেশ শেষে ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের আশ্বস্ত করে বলেন, জাতিসংঘ তাদের পাশে রয়েছে। আরটিভি/টিআর
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করবে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত মেনে চলেছেন দলটির নেতাকর্মীরা। তার এবারের জন্মদিন কেবল বয়সের আরেকটি মাইলফলক নয়; এটি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের প্রতীক। যে মানুষটি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন সরকারপ্রধানের দায়িত্বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের পথচলা। তবে পারিবারিক উত্তরাধিকার তাকে পরিচিতি দিলেও রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে তাকে নিজের অবস্থান ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যদিয়ে তার পথচলা যেমন আলোচিত, তেমনি বিএনপির নেতাকর্মীদের কাছে তার প্রত্যাবর্তন ও নেতৃত্ব নতুন আশার উপলক্ষ হয়ে উঠেছে। এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব—জনগণের প্রত্যাশাকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া। একজন রাজনৈতিক উত্তরসূরি থেকে নির্বাচিত সরকারপ্রধানে উত্তরণের এই অধ্যায়ই তার এবারের জন্মদিনকে দিয়েছে বিশেষ তাৎপর্য। প্রবাসজীবনে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পায়। এ সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবও সামনে আনেন তিনি। এর মধ্যে ছিল ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে। কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, দলের নেতৃত্ব এবং নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন। বিরোধী দলের নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী, এবার জন্মদিনটি তার জীবনের নতুন এক অধ্যায়ের মধ্যেই উদ্‌যাপিত হচ্ছে। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
আরও পড়ুন
ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের
জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির