ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১১ জুলাই) সকালে ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে। যা ডিটেইল্ড এড়িয়ে প্লান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে। কোনো মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিরা নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই নির্ধারিত হয়— তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী

তিনি জানান, বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের বদলে সরকার এখন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে।
​
এ সময় তিনি সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানির ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই যেকোনও সংঘাতের সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রও নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের তেমন ভূমিকা না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বৈশ্বিক কার্বন নিঃসরণের বিরূপ প্রভাব বহন করতে হচ্ছে বাংলাদেশকে: প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদে জীবনের প্রথম ভাষণ দিতে গিয়ে প্রয়াত বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
আরও পড়ুন
‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম