ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে হবে ইমাম ও মসজিদ কমিটিকে

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ সতর্ক বার্তা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , প্রতারকরা ফোনকল, এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে। তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, বেতন-ভাতা সম্পর্কিত গোপন তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা কোনো জেলা কার্যালয় কখনোই ব্যক্তিগত নম্বর থেকে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। এছাড়া আর্থিক সুবিধা বা অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি, পিন নম্বর কিংবা ব্যাংকিং-সংক্রান্ত গোপন তথ্য চাওয়া সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড।

আরও পড়ুন

এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। অপরিচিত নম্বর থেকে ফোন এলে যাচাই-বাছাই না করে কোনো তথ্য না দেওয়া, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া কোনো ধরনের প্রতারণার সম্মুখীন হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সচেতনতা বাড়ানোই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। কোনো ব্যক্তি যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য প্রদান করলে তার দায়ভার ইসলামিক ফাউন্ডেশন বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার