ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ পালন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ পালন। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদানকে স্মরণ করে নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠানে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, নেপালে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন থিংক-ট্যাংক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নেপালের তরুণ প্রতিনিধিগণ অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বিশেষ বাণী পাঠ করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তথ্য মন্ত্রণালয় নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, হত্যা, ভোটাধিকার হরণ, দমন-পীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ছিল এই জুলাই গণঅভ্যুত্থান।

29f5b72c-0797-49da-97de-567eb701e47f

সেই সঙ্গে জুলাই আন্দোলনে তরুণ সমাজ এবং জেনারেশন জেড (Gen Z)-এর শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট (এনআইআইসিই)-এর গবেষণা পরিচালক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অতিথি বক্তা ড. প্রমোদ জয়সওয়াল এবং ঢাকাভিত্তিক থিংক-ট্যাংক পলিসি হাউস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফয়সাল খান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রায় ৮০ জন অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের সমন্বয়ে আগাম নৈশভোজের আয়োজন করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন তারেক রহমান
১৯৮০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৩ বছর পর ১৯৯৩ সালে জাতিসংঘের একই মঞ্চে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দিয়ে ইতিহাস গড়লেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় দিন বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘে ভাষণ দিতে গিয়েও বিশ্ববাসীর সামনে ‘সবার আগে বাংলাদেশ’ ভিশন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালেন তারেক রহমান 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
কূটনৈতিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই যেকোনও সংঘাতের সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই সংঘাতের সমাধান হওয়া উচিত: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী 
বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে: আযম খান
‘কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের’