ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হল কার্ড ছাড়াই শিক্ষাজীবন শেষ, পাবিপ্রবির দুই হলে এখনও মেলেনি পরিচয়পত্র

‎পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) : ছবি আরটিভি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হল ও গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠার এক বছর সময় পেরিয়ে গেলেও এখনো পাননি হলের পরিচয়পত্র। পরিচয়পত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হলেও দীর্ঘ সময়েও তা সরবরাহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। এদিকে অনেক শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনেক আগেই শেষ হয়েছে।
‎
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে জুলাই-৬ হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের কক্ষে ওঠার অনুমতি দেয় হল প্রশাসন। একই বছরের ডিসেম্বর থেকে গণতন্ত্র হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের হলে ওঠার অনুমতি দেওয়া হয়। তবে জুলাই-৬ হলে শিক্ষার্থীদের ওঠার এক বছর এবং গণতন্ত্র হলে ওঠার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনো তাদের হাতে পৌঁছেনি হলের পরিচয়পত্র।
‎
‎এদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের জুলাই-৬ ও গণতন্ত্র হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি সম্পন্ন করলেও হলের পরিচয়পত্র পাননি। ফলে পরিচয়পত্র ছাড়াই তাদের আবাসিক হলের জীবন শেষ হয়েছে।

আরও পড়ুন


‎
‎শিক্ষার্থীদের অভিযোগ, হলের পরিচয়পত্রের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত অর্থ নেওয়া হলেও সময়মতো পরিচয়পত্র দেওয়া হয়নি। একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে হলে নিজের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কাজ, অভিযোগ, আবেদন কিংবা জরুরি পরিস্থিতিতে পরিচয়পত্র প্রয়োজন হতে পারে। এছাড়া হলের পরিচয় পত্র থাকলে একজন শিক্ষার্থীকে সহজে শনাক্ত করা যায়। বহিরাগত প্রবেশ করলে ও তা শনাক্ত করা যাবে। এতে হলের অনাকাঙ্ক্ষিত ঘটনা কম ঘটবে।
‎
‎জুলাই-৬ হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, জুলাই-৬ হলে ওঠার এক বছর হয়ে গেলেও আমাদের এখনো হল কার্ড দেওয়া হয়নি। হলে আবাসন নিশ্চিত করার সময় হল কার্ড দেওয়ার বিষয়টি উল্লেখ থাকলেও হল প্রশাসন এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না। এর ফলে কোনো অভিযোগ, আবেদন, প্রশাসনিক কাজ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিচয় শনাক্ত করতে গিয়ে আমরা অসুবিধায় পড়ছি।

আরও পড়ুন


‎
‎গণতন্ত্র হলের আবাসিক শিক্ষার্থী ঐশী আক্তার বলেন, হল চালু হওয়ার প্রায় এক বছর হয়ে গেলেও আমরা এখনো আইডি কার্ড পাইনি। অথচ জুলাই ৬ ছেলেদের হলের শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার কথা শুনেছি অথচ মেয়েদের দেওয়ার কোন খোঁজ আমরা পাইনি। ফলে পরিচয় নিশ্চিত করা, হলের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও এমন বৈষম্য কাম্য নয়। তাই দ্রুত মেয়েদের হলের শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার দাবি জানাচ্ছি।
‎
‎এ বিষয়ে জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আইডি কার্ডের কাজ চলছে, দেওয়া হবে। আমার খেয়াল ছিল না। আমি মনে করেছিলাম, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হবে। পরে খোঁজ নিয়ে জানতে পারি, হল থেকেই দিতে হবে। আমি কাজ শুরু করে দিয়েছি। দ্রুত দিয়ে দেওয়া হবে।
‎
আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে অবরুদ্ধ উপাচার্যকে খাবার দিলেন আন্দোলনকারীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন।  মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে অবরুদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য সকালের নাস্তা পৌঁছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরও উপাচার্য ভবন না ছাড়ায় গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।  একই সঙ্গে ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় তারা ‘তালা, তালা, তালা হবে, ভিসি ভবন তালা হবে’ এবং ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন বলেন, নবনিযুক্ত উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকবেন। গতকাল তাকে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরও তিনি স্বেচ্ছায় অবরুদ্ধ থেকেছেন। আমরা অবরুদ্ধ সবাইকে সকালের খাবার পৌঁছে দিয়েছি। এর আগে, গতকাল সোমবার সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে দুপুর ১২টার দিকে তাকে ভবন ছেড়ে যাওয়ার জন্য সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়ায় তাঁকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। আরটিভি/এসআর
চুয়েটে অবরুদ্ধ উপাচার্যকে খাবার দিলেন আন্দোলনকারীরা
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড.শেখ শরীফুল ইসলাম। তবে প্রশাসন কীভাবে তাকে সহায়তা করবে, সেটি তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক সম্মানের সাথে বের হয়ে যাওয়ার আল্টিমেটামের ঘোষণা প্রদান করলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো কিছু বলেননি চুয়েট উপাচার্য। গণমাধ্যমকর্মীরা এবিষয়ে আজ সকালে উপাচার্যের সাথে সরাসরি কথা বলতে চাইলেও তিনি রাজি হননি। নিজ কক্ষের সামনে থেকে তিনি বলেন, আমরা এখানে খুবই অমানবিক অবস্থায় আছি। এ অবস্থায় আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি।তারা কীভাবে সহযোগিতা করবে এটা তাদের ব্যাপার। প্রসঙ্গত, গত সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ অবস্থায় আছে নতুন উপাচার্য। বিকেলে হাটহাজারী এলাকায় স্থানীয় ছাত্রদল কর্তৃক চুয়েটগামী বাসের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের এই আল্টিমেটাম আন্দোলন আরও তীব্র হয়। আরটিভি/এসআর
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)  উপাচার্য ভবনে এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রানা, চুয়েট ছাত্রদলের সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত এখনো উপাচার্য ভবন থেকে বের হতে পারেননি তারা।সরেজমিনে গিয়ে দেখা যায় উপাচার্য ভবনে তালা ঝুলছে। গতকাল সোমবার দুপুর ১ টা থেকে অবরুদ্ধ থাকার পর রাত আটটায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক উপাচার্য ভবন ত্যাগ করার আল্টিমেটাম প্রদান করলেও উপাচার্য এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেননি।  ভেতরে আটকে পড়া নতুন উপাচার্য জানান,তার কাছে শিক্ষার্থীদের কোনো লিখিত দাবি নেই তার কাছে। কোনো বক্তব্যও নেই। তারা যদি লিখিত আকারে দেয়, তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিকে অবহিত করতেন। এছাড়া জানা যায়, অবরুদ্ধ অবস্থায় গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তার সাথে থাকা দুজন।  এ ব্যাপারে তিনি বলেন, আমার সাথে চারজন এলামনাই সদস্য আছেন, একজন আমার বন্ধু, দুজন বড়ভাই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রও আছে ৬-৭ জন। তারা আন্দোলন করুক, সমস্যা নাই। কিন্তু আমি দপ্তরে আসলাম নয়টায়, তাঁর দুই-তিন ঘন্টার মধ্যেই এভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস লাইন বন্ধ করে দেয়াটা অমানবিক। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত সোমবার সকাল নয়টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। এ খবর পেয়ে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।  ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। গতকাল সোমবার তাঁরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আরটিভি/এসআর
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
আরও পড়ুন
শতশত মরদেহের ভেতর থেকে পোশাক দেখেই ছেলেকে চিনেছিলেন মা
এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাবিপ্রবিতে ‘ক্যারিয়ার হাব’, ব্র্যাকের সঙ্গে সমঝোতা