ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র ক‌রে যে নির্দেশনা দিলো মা‌র্কিন দূতাবাস

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
ঢাকার মা‌র্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র ক‌রে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক‌দের জন্য জরুরি নি‌র্দেশনা দি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) মা‌র্কিন দূতাবাস এক বার্তায় জানায়, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। এই প্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য কয়েকটি পরামর্শ অনুসরণ করতে আহ্বান জানায় দূতাবাস।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov-এ STEP এর জন্য নিবন্ধন করতে বলা হয়।

আরও পড়ুন

বার্তায় সবাইকে পরিকল্পনা তৈরি করে রাখতে বলা হয়েছে। এছাড়া ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকতে এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করা হয়েছে।

একই সঙ্গে সবাইকে জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি সবার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট এবং পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় দূতাবাস।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস
বাংলাদে‌শিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মা‌র্কিন দূতাবাস
জ্বালানি উপদেষ্টার সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক