ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ বিতরণের কাজ বেসরকারি খাতে ছেড়ে দিতে চায় সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:২০ এএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

জবাবদিহিতা নিশ্চিত, সেবার মান উন্নয়ন এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সরকার ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম বেসরকারি খাতে পরিচালনার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি পর্যায়ের নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। তবে বিতরণ ব্যবস্থায় বেসরকারি অংশগ্রহণ বাড়ানো হলে জবাবদিহিতা, বিল আদায় এবং গ্রাহকসেবার মান উন্নত হবে।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দায়িত্ব গ্রহণে বেসরকারি খাতের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। বেসরকারি অংশগ্রহণ বাড়লে স্বচ্ছতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং সরকারের আর্থিক চাপ কমবে।

দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অবকাঠামো শক্তিশালী করতে হবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, জাতীয় বিতরণ ব্যবস্থার ওপর চাপ কমাতে সরকার ক্লাস্টারভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে বিনিয়োগে চীনের কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।

পর্যাপ্ত সহযোগিতা পাওয়া গেলে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াটের বেশি পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহ দিতে সরকার বাড়ির মালিকদের জন্য কর ছাড় এবং হোল্ডিং ট্যাক্সে সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও প্রয়োজনীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে অতীতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে দেশে প্রায় ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু এসব কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় গ্যাসের জোগান নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।

সম্প্রতি দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার কারণে এলএনজি সরবরাহ ব্যাহত হয় এবং দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এতে আবাসিক গ্রাহক, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলো প্রভাবিত হয়েছে।

তিনি আরও বলেন, একটি স্থাপনায় সমস্যা হলে যাতে সারাদেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা সংকটে না পড়ে, সেজন্য আরও এলএনজি আমদানি অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।

পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করে খুলনায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রস্তাবিত ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণ না হওয়ায় ওই বিদ্যুৎকেন্দ্রটি প্রত্যাশিতভাবে ব্যবহার করা যাচ্ছে না।

বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ বেড়েছে উল্লেখ করে জালানিমন্ত্রী বলেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরান সংকটের কারণে এলএনজির দাম বেড়েছে।

ফলে বাংলাদেশকে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে গ্যাস কিনতে হচ্ছে।

বিদ্যুৎমন্ত্রী জানান, সরকার নতুন নবায়নযোগ্য জ্বালানি নীতি ঘোষণা করেছে এবং বিতরণ ব্যবস্থার ওপর চাপ কমাতে ক্লাস্টারভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে গুরুত্ব দিচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র জমা দিতে হবে, তা নির্ভর করে সংশোধনের ধরন ও ভুলের মাত্রার ওপর।
এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র
মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ
বিআরটিএ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। এ সফর ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি।
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) যোগ দিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের ৫০ সদস্য।
হাইতিতে জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী প্রেস সচিব জানান, জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ন রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যা এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও তিনি দেন। এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার দরকার, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সহকারী প্রেস সচিব নাজমুল হক আরও জানান, জাতীয় সংসদ ভবনের স্বতন্ত্র স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ ভবন প্রাঙ্গণ ও এর সংলগ্ন এলাকায় নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশও দেন তিনি। আরটিভি/টিআর
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
মিয়ানমার থেকে গ্যাস কিনতে চায় সরকার
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী