ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২৬ জুলাই) ঢাকায় বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল হামুদির সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিষয়টি উত্থাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে দুই পক্ষ বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৬ সালের মধ্যে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় বাংলাদেশ-ইউএই দ্বিতীয় যুগ্ম কনস্যুলার কমিটির বৈঠক আয়োজনে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান।

আরও পড়ুন

প্রস্তাবিত বৈঠকে কনস্যুলার ও অভিবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় খুঁজে দেখা হবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আরব আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

তারা প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দেয়। এ চুক্তি দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে একটি শক্তিশালী কাঠামো তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশ বাংলাদেশ-ইউএই যৌথ ব্যবসায়িক কাউন্সিল সক্রিয় করা এবং সুবিধাজনক সময়ে বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয়।

আমিরাতের রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশ ও জনগণের অভিন্ন স্বার্থে পারস্পরিক বহুমাত্রিক অংশীদারিত্ব আরও গভীর করতে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না। স্বৈরাচার ও ফ্যাসিবাদ ফিরে আসুক তা কখনোই চাই না। তিনি এজন্য সামাজিক আন্দোলন গড়ে তালার আহ্বান জানান।
খ্রিস্টানদের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাটিকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড় থেকে আবারও আন্তর্জাতিক নৌবাণিজ্য শুরু হয়েছে। 
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে প্রদান না করলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস। মঙ্গলবার (১০ অক্টোবর) মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন। তাই ভিসা প্রত্যাশীদের আবেদনপত্রে চাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। আরটিভি/এসকে
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
আরও পড়ুন
বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করলেন কো-পাইলট, অতঃপর...
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া