ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক জার্নালে নতুন গবেষণা প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রতি ১০ জনে প্রায় ১ জন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে বেশি অপূর্ণ স্বাস্থ্যসেবার চাহিদা দেখা গেছে জ্বর, ডায়রিয়া ও কাশির মতো তীব্র রোগের চিকিৎসায়। পাশাপাশি দীর্ঘমেয়াদি রোগ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং ট্রমা পরবর্তী চিকিৎসাতেও উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে তাদের বেশির ভাগ কক্সবাজারের ৩৩টি শরণার্থী শিবিরে এবং ৩৫ হাজারের বেশি ভাসানচরে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে সরকার, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বাস্থ্যসেবা দিয়ে এলেও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার চিত্র এখনো উদ্বেগজনক।

এ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক জার্নাল PLOS Global Public Health এ প্রকাশিত 'Unmet need for health care services among Rohingya Refugees living in Cox’s Bazar and Bhasan Char in Bangladesh' শীর্ষক গবেষণায়।

গবেষণাটি পরিচালনা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন, বিভাগের শিক্ষার্থী মো. বাদশা আলম ও মো. সোহেল রানা এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্নের গবেষক কারেন ব্লক। ড. মো. নুরুজ্জামান খাঁন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবেও যুক্ত রয়েছেন।

গবেষণায় ২০২৩ সালের Bhasan Char Needs Assessment এবং ২০২৪ সালের Joint Multi-Sectoral Needs Assessment এর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে মোট ১১ হাজার ৪২১ জন রোহিঙ্গার তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ১০ হাজার ৩৫৭ জন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প এবং ১ হাজার ৬৪ জন ভাসানচরের বাসিন্দা। তথ্য সংগ্রহে স্তরভিত্তিক নমুনা পদ্ধতি ব্যবহার করা হয় এবং প্রশিক্ষিত তথ্য সংগ্রাহকেরা সরাসরি সাক্ষাৎকার নেন।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। নারী ছিলেন ৫২ দশমিক ৬ শতাংশ। প্রায় ২০ শতাংশ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধীর শিকার হয়ে বসবাস করছিলেন। প্রায় অর্ধেকের বাসা থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিটের কম সময় লাগে এবং ৯৫ শতাংশই হেঁটে স্বাস্থ্যকেন্দ্রে যান।

গবেষণায় দেখা যায়, মোট অংশগ্রহণকারীদের ১০ দশমিক ৩ শতাংশ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাননি। কক্সবাজারে এ হার ১০ দশমিক ৩ শতাংশ এবং ভাসানচরে ৯ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ দুই অঞ্চলের সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। তবে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের মধ্যে বৈষম্য স্পষ্ট। উখিয়ার তুলনায় টেকনাফের ক্যাম্পে বসবাসকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার ঝুঁকি ২৫ শতাংশ বেশি। সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবা বঞ্চনার হার ছিল টেকনাফের নয়া পাড়া শরণার্থী শিবিরে, ১৮ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ছিল উখিয়ার ক্যাম্প ১৮ তে, ৬ দশমিক ৩ শতাংশ।

অপূর্ণ স্বাস্থ্যসেবার ধরন বিশ্লেষণে দেখা যায়, প্রয়োজন থাকা সত্ত্বেও ৮০ শতাংশ মানুষ তীব্র রোগের চিকিৎসা বা ওষুধ পাননি। ১৮ দশমিক ৩ শতাংশ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা বা পরামর্শ থেকে বঞ্চিত হয়েছেন। ১৪ দশমিক ৭ শতাংশ দীর্ঘমেয়াদি রোগ, যেমন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসা পাননি। এছাড়া ৪ দশমিক ৮ শতাংশ ট্রমা কেয়ার এবং ১ দশমিক ৪ শতাংশ পরিকল্পিত অস্ত্রোপচারের প্রয়োজনীয় সেবা পাননি। ভাসানচরে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও ট্রমা কেয়ারে অপূর্ণ চাহিদা কক্সবাজারের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি ছিল।

গবেষণায় আরও দেখা যায়, পাঁচ বছরের কম বয়সি শিশুদের তুলনায় ১৮ থেকে ৫৯ বছর বয়সিদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার ঝুঁকি ৫৪ শতাংশ বেশি। মাঝারি ও গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও এ ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে গুরুতর প্রতিবন্ধী থাকা ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি পাওয়া গেছে।

গবেষকদের মতে, ভাসানচরে স্থানান্তরের কারণে সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা না গেলেও কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের মধ্যে বিদ্যমান বৈষম্য উদ্বেগজনক। বিশেষ করে টেকনাফের ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লক্ষ্যভিত্তিক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা ও মোবাইল ক্লিনিকের মতো উদ্যোগ বাড়ানোরও সুপারিশ করেছেন তাঁরা।

গবেষকেরা আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সংগৃহীত বড় পরিসরের তথ্য ব্যবহার করায় গবেষণাটির ফলাফল নির্ভরযোগ্য। তবে এটি পর্যবেক্ষণভিত্তিক (cross-sectional) গবেষণা হওয়ায় কারণ-ফল সম্পর্ক নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। পাশাপাশি তথ্য অংশগ্রহণকারীদের নিজস্ব বর্ণনার ওপর নির্ভর করায় কিছু ক্ষেত্রে স্মৃতিনির্ভর বা সামাজিক গ্রহণযোগ্যতার প্রভাব থাকতে পারে।

আরও পড়ুন

গবেষণার উপসংহারে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করতে সরকার ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ, দীর্ঘমেয়াদি অর্থায়ন, দক্ষ স্বাস্থ্যকর্মী বৃদ্ধি এবং উচ্চ চাহিদাসম্পন্ন ক্যাম্পগুলোতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ জরুরি। একই সঙ্গে দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ
বিদ্যুতের চলমান সংকট মোকাবিলা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সচিবদের। পাশাপাশি কাজের দক্ষতা বাড়ানো, প্রকল্প বাস্তবায়নের সমস্যা চিহ্নিত করা এবং উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কার ও দক্ষতা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার গত সাত মাসে দেশে মানুষের অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করেছে।
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন
শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ওবায়দুল কাদেরসহ অন্যদেরকে কেন চাইব না: ডা. জাহেদ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্য যাদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা রয়েছে, সাজা হয়েছে, তাদেরও ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিজের সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, ‘বৈঠকে শেখ হাসিনা এবং অন্যদের বাংলাদেশে ফেরত আনার বিষয়টিও আলোচনায় ছিল।’  তিনি বলেন, আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থান কী। বাংলাদেশের সঙ্গে একটি ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এসব বিষয় তাদের বিবেচনা করা উচিত।’ শুধু শেখ হাসিনা নন, অন্যদেরও ফেরত চাওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে চাইছি, ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইবো না কেন? যারা যেখানে আছেন এবং যাদের অবস্থান সম্পর্কে আমরা জানি, সংশ্লিষ্ট দেশের কাছে নিশ্চয়ই তাদের চাওয়া হবে।’ ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি ভারত সরকারের কাছেও আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’  তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময় সংঘটিত ঘটনাগুলোকে কেবল জুলাইয়ের ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই।’  তিনি বলেন, ‘আমরা যেন এই ভুলটা না করি যে শেখ হাসিনা শুধু জুলাইয়ে এসে খারাপ হয়েছেন। বর্বরতা বহু আগে থেকে, বছরের পর বছর চলেছে। নানাভাবে অনেক মানুষ সেই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন।’  বিদেশে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি ও পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়াও দেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে বলে মন্তব্য করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, ‘তারা যখন অন্য একটি দেশের মাটিতে বসে আরামের জীবনযাপন করেন এবং সেখান থেকে নানা বক্তব্য ও নসিহত করেন, সেটা নিশ্চয়ই মানুষকে আহত করে। আমি আশা করি ভারত সরকার বিষয়টি বুঝবে এবং তাদের আমাদের কাছে হস্তান্তর করবে।’  তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরাতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং অতীতের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আরটিভি/এসআর  
শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ওবায়দুল কাদেরসহ অন্যদেরকে কেন চাইব না: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে সন্তান লালন-পালনে কম খরচ হয় যেসব রাজ্যে
বিশ্বখ্যাত প্যালগ্রেভ এনসাইক্লোপিডিয়ায় বাংলাদেশি গবেষক তাসরিফের লেখা
সন্তানদের জন্য নাস্তা আনতে গিয়ে ফেরা হলো না আবদুল্লাহর
কক্সবাজারে হোটেলের বারে যুবক খুন, আটকের পর অভিযুক্তের মৃত্যু