ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন। পরিদর্শনকালে জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিতর্কিত ফোনালাপও শোনেন তিনি।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের প্রকৃত রূপ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বকে জাতীয় স্মৃতিতে ধারণ করার ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক উদ্যোগ। ফ্যাসিবাদের সময়ে গুম ও খুনকে স্বাভাবিক একটি বিষয় বানিয়ে ফেলা হয়েছিল।’

আরও পড়ুন

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আলোকচিত্র, সংগৃহীত স্মারক, দলিলপত্র ও শহীদদের স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন তিনি। একপর্যায়ে গ্যালারিতে রক্ষিত লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড শোনেন।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন
নিউইয়র্কে অবস্থানের সময় জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন
জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, জবাব দিলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়। এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মাথায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’ উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকে রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর ২০১৪ সালে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। আরটিভি/ এসআর  
জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, জবাব দিলেন মোদি
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
অডিও ফাঁসের ঘটনায় এবার ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি। 
অডিও ফাঁসের ঘটনায় এবার ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি
সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। 
সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আরও পড়ুন
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা