ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৩৪ এএম
সালাহউদ্দিন আহমদ, জহির উদ্দিন স্বপন (ডানে) এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (বামে) : ছবি সংগৃহীত

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই, বরং সবাই বাংলাদেশের ‘অধিবাসী’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থাকলেই পাহাড়ের সমস্যার সমাধান হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই সনদে আছে আমরা সবাই বাংলাদেশি। এটাতে সবাই সাক্ষর করেছেন। পার্বত্য চট্টগ্রামে বিভেদগুলোর পেছনে বিদেশি যড়যন্ত্র আছে। এখনো পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশি হিসেবে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশি হিসেবে একতাবদ্ধ থেকে বক্তব্য দিয়ে যাওয়াই সমাধান। বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক, এটি কোনো প্রশ্নই না। আমরা আদিবাসী নই, আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। সবার সমান অধিকার।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন বলেন, আদিবাসী বাংলাদেশের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক। তাই আদিবাসী শব্দ ব্যবহার করে কারো পাতানো ফাঁদে পা দিচ্ছি কি-না এমন প্রশ্ন করেন তিনি। পাহাড়ি ইস্যুতে সবাইকে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান জহির উদ্দিন স্বপন।

এ সময় পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য শব্দ খুঁজে বের করতে সকলের প্রতি আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষকসহ বক্তারা পার্বত্য চট্টগ্রামের জন্য একটি স্থায়ী সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী 
সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী
নোট অব ডিসেন্ট ও জুলাই সনদ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’