ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কাঠমান্ডুতে বিমান বাংলাদেশ উড়োজাহাজে কারিগরি ত্রুটি, ভোগান্তিতে শতাধিক যাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি বাতিল করে কাঠমান্ডু বিমানবন্দরে ফিরে এসেছে। পরে উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে টার্মিনালে অপেক্ষায় রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির শতাধিক যাত্রী।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসার কথা ছিল। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস অনুযায়ী, ফ্লাইটটির নম্বর বিজি৩৭২ এবং গন্তব্য ঢাকা। বোর্ডিং পাসের সময় ছিল বিকেল ৩টা।

ফ্লাইটটির যাত্রী এস এম নুরুজ্জামান বলেন, আজ বিকেল ৪টায় আমাদের ঢাকার ফ্লাইট ছিল। বিমান নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। রানওয়েতে যাওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে আবার টার্মিনালে ফিরে আসে বিমান। এরপর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে বসিয়ে রাখা হয়েছে। দুই ঘণ্টা ধরে আমরা টার্মিনালে বসে আছি। কিন্তু ফ্লাইট ঠিক হতে কত সময় লাগবে, আমাদের কোনো লাউঞ্জ ব্যবহার করতে দেওয়া হবে কি না কিংবা বিকল্প কোনো ফ্লাইটে নেওয়া হবে কি না—এসব বিষয়ে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে শুরুতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এতে বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে ত্রুটি মেরামত করতে ঠিক কত সময় লাগবে, তা এ মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। যাত্রীদের মধ্যে যাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, তাদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কাঠমান্ডু থেকে দিনে দুটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে পরিচালিত হয়। প্রথম ফ্লাইটে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের ঢাকায় নেওয়ার জন্য পরবর্তী ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, যাত্রীদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে আনার প্রস্তুতি চলছে। ওই উড়োজাহাজে প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
জাতীয় সংসদের কোনো সাধারণ আসন শূন্য হলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, এবং ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন নতুন সংসদ সদস্য। তবে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এ নিয়মটা ভিন্ন।
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনাস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮)। যার ফলে পরিবহনের নাম অনুসারে শিশুটির নাম রাখা হয়েছে আনাস হাসান। এদিকে বাসে জন্ম নেওয়া শিশুটির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব দিপু শিশুটিকে আজীবন বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশুরও বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া শিশুটির বাড়িতে গিয়ে একটি দোলনা, বেবি বেড, মশারি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দেন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে আনাস এন্টারপ্রাইজের বাসে ওঠেন আবিদা বেগম। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদা ঢাকার জিরানীতে একটি বেসরকারি গার্মেন্টসে কাজ করেন। বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাস থামানো হয়। পরে বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় সেখানেই তার সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় একটি ছেলে সন্তান।শিশু ও মা সুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীদের মিষ্টিমুখ করান সুপারভাইজার মজনু মিয়া। পরে বাসটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। পরিবার সূত্রে জানা যায়, আবিদা তার বাবা-মায়ের সঙ্গে ঢাকা জিরানীতে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি হাতীবান্ধার রমনীগঞ্জে ফেরার পথে এ ঘটনা ঘটে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর থাকায় পরিবারটি তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসের মধ্যেই জন্ম নেওয়ায় নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। বাসটির নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা এ নামটি রাখেন। শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। পরে বাস থামিয়ে ধাত্রীর সহায়তায় প্রসবের ব্যবস্থা করা হয়। বিষয়টি মালিককে জানালে তিনি নবজাতকের জন্য উপহার পাঠানোর পাশাপাশি শিশুটির আজীবন বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার কথা জানান। নবজাতকের নানা আবেদ আলী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মেয়ের সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর ছিল। এ কারণে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে পথেই বাসের মধ্যে তার মেয়ের সন্তান প্রসব হয়। বর্তমানে মেয়ে ও নাতি দুজনেই সুস্থ রয়েছেন। বাসে জন্ম নেওয়ায় পরিবারের সবাই মিলে বাসটির নামের সঙ্গে মিল রেখে নাতির নাম ‘আনাস হাসান’ রাখা হয়েছে। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছেন। বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। বর্তমানে প্রসূতি আবিদা ও তার নবজাতক সন্তান আনাস হাসান সুস্থ রয়েছেন। মা ও শিশুর সুস্থতা ও মঙ্গল কামনা করেন। আরটিভি/এসআর
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। 
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা পারেনি, বিএনপির দলীয় প্রধান তা পেরেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন।  জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরটিভি/এসআর
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
কাঠমান্ডুতে বাংলাদেশের আম ও আমজাত পণ্যের বিশেষ প্রদর্শনী 
আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নতুন বড় চুক্তি শিগগিরই
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই শহীদ দিবস’ পালন