ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিমান মন্ত্রণালয়ে রদবদলের কারণ জানালেন নতুন মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আফরোজা খানম রিতার স্থলাভিষিক্ত হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। অন্যদিকে আফরোজা খানম রিতাকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব। সরকারের ৬ মাস যেতেই এমন রদবদলের বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

জবাবে নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান, সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজাতে চান। সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই হয়তো মন্ত্রিসভায় এই পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যিনি (আফরোজা খানম রিতা) ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে (খাদ্য মন্ত্রণালয়) বহাল হয়েছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী চান আমরা ডায়নামিক ওয়েতে কাজগুলো সম্পন্ন করতে পারি এবং পর্যটনের বিস্তার ঘটাতে পারি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া এই মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নিশ্চয়ই একটি পরিকল্পনা আছে। তার সব পরিকল্পনাই বাংলাদেশের ও জনগণের উন্নতির জন্য। তিনি কীভাবে, কাকে দিয়ে এবং কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে চিন্তা করেই পদায়ন করেছেন।

মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।

এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সামনে থাকা চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করব।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
এনবিআরে হঠাৎ বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তাকে বদলি
ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি
রদবদল চলমান প্রক্রিয়া, বিএনপি করা বা না করা বিষয় নয়: শামা ওবায়েদ
পুলিশে বড় রদবদল