ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

একযোগে প্রশাসনের ১০ কর্মকর্তার রদবদল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রশাসনে কর্মরত সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তার পদে একসঙ্গে রদবদল আনা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়।

এরমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পাশাপাশি জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) বর্তমান রেক্টর (সচিব) ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ আয়েশা আক্তারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের বর্তমান সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

উপসচিব জেতী প্রু’র সইয়ে বদলিপূর্বক পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনগুলো জারি করা হয়েছে। সেই সঙ্গে রদবদলের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের জন্য সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
রোববার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
দেশের জন্য সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
পদত্যাগের নির্দেশের খবরে ইশরাকের প্রতিক্রিয়া
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান- বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইশরাক হোসেন।
পদত্যাগের নির্দেশের খবরে ইশরাকের প্রতিক্রিয়া
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইজিপি আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বদলিকৃত এসব কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। এ ছাড়াও পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। আরটিভি/টিআর
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি
রিসোর্টে অগ্নিকাণ্ড: ৭ মরদেহের বিপরীতে ৪ বাবার ডিএনএ নমুনা সংগ্রহ
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের মধ্যে সাতজনের মরদেহ শনাক্ত করতে ৪ বাবার কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৬ জন একই পরিবারের খালাতো ভাই-বোন। তাদের মধ্যে চারজন মেয়ে ও দুজন ছেলে।
রিসোর্টে অগ্নিকাণ্ড: ৭ মরদেহের বিপরীতে ৪ বাবার ডিএনএ নমুনা সংগ্রহ
আরও পড়ুন
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৪ জেলায় নতুন ডিসি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের