ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান।

আরও পড়ুন

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়। হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
দেশের ৩৩ হাজার ১৬৫ পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার ১১৮ আনসার ভিডিপি সদস্য। ঝুঁকি ও ব্যাপ্তি বিবেচনায় দেশের ৬ হাজার ৯১৪টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাজশাহীতে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী, খাল বা জলাশয় খননের পর আবার নতুন করে দখল ও ভরাট যেন না হয় সে দিকে দৃষ্টি রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত সার্বিক প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
নিষেধাজ্ঞার পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। মুদি দোকান, কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
আরও পড়ুন
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর