ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লোডশেডিং নিয়ে যে বার্তা দিল পাওয়ার গ্রিড

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। বিকেল ৫টার দিকে লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

শনিবার পিজিসিবি প্রকাশিত বিদ্যুতের চাহিদা ও উৎপাদনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, সকাল ১০টায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে দুপুরের পর বিদ্যুতের ঘাটতি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে দেখা গেছে, দুপুর ২টায় লোডশেডিং হতে পারে ১ হাজার ৪৭১ মেগাওয়াট। এরপর বিকাল ৩টায় তা বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকাল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াটে পৌঁছাতে পারে। বিকেল ৫টায় সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সন্ধ্যার দিকে লোডশেডিং কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে। সন্ধ্যা ৬টায় ২ হাজার ২১৬ মেগাওয়াট, সন্ধ্যা সাড়ে ৬টায় ১ হাজার ৫২৮ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২ হাজার ৭৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাত ৮টায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।

পিজিসিবির তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, রাত ৯টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে ১৮ হাজার ৭৩০ মেগাওয়াটে। এ সময় উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট।

অন্যদিকে, রাত ১০টায় বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াট হতে পারে। এর বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময় লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়াতে পারে ২ হাজার ১৬৮ মেগাওয়াট।

এর আগে, গত কয়েক দিনেও দেশে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের ব্যবধান অব্যাহত থাকায় শনিবারও দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডা. জাহেদ জানান, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে হাসিনাকে ফেরত চায় ঢাকা। তিনি বলেন, রিকনসিলিয়েশনের জন্য যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। যে দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তার জায়গা থেকে এখন পর্যন্ত অনুতাপের কোনও লক্ষণ নেই, উপরন্তু তারা নানা রকম সংকট করার চেষ্টা করছে। ড. ইউনূসকে হেনস্তা করার চেষ্টা হয়েছে। তার অপরাধ হচ্ছে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব কেন নিয়েছেন। শুধু এটি নয়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে।  তথ্য উপদেষ্টা বলেন, যে দল প্রকাশ্যে দেশের ভেতরে নানারকম সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেওয়ার চেষ্টা করে তাদের দলের প্রধান করে; সেখানে সরকারের দিক থেকে রিকনসিলিয়েশনের ইনিশিয়েটিভ নেয়ার প্রশ্নই আসে না। রিকনসিলিয়েশনের নূন্যতম কোনো সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে সেটি আওয়ামী লীগকে তার জায়গা থেকে বলার কথা ছিল জানিয়ে তিনি বলেন, দুই বছর পরে এবং তাদের আচরণ দেখে রিকনসিলিয়েশনের আদৌ কোনও সম্ভাবনা আমি দেখি না। ক্ষমা চাওয়া, অনুতাপ দূরে থাকুক; তারা হুমকি দিচ্ছে এবং নানা রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা প্রেশার গ্রুপ ট্রুপ কিছু না, এগুলো আওয়ামী সন্ত্রাস। সেটা নিয়ে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না। আরটিভি/ এমএ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
আমলাতন্ত্রের কারণে সরকারি প্রণোদনার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
আমলাতন্ত্রের কারণে সরকারি প্রণোদনার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না, সবখানেই সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
আমলাতন্ত্রের কারণে সরকারি প্রণোদনার কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না: ডেপুটি স্পিকার
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় এ তাগিদ দেন তিনি। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মানবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে। এসময় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিকল্পনার কেন্দ্রে রাখার কথা বলেন রাষ্ট্রপতি। আরটিভি/এসআর
দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির
প্রযুক্তির ছোঁয়ায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘নতুন মাত্রা’
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে নজরদারি ও অভিযান পরিচালনার সক্ষমতা জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রচলিত টহল ও জনবলনির্ভর ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, থার্মাল ইমেজিং, নাইট ভিশন ডিভাইস, ড্রোন, রাডার ও আধুনিক যোগাযোগপ্রযুক্তির ব্যবহার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে।
প্রযুক্তির ছোঁয়ায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘নতুন মাত্রা’
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রবাসী‌দের জন‌্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করার প‌রিকল্পনা হা‌তে নি‌য়ে‌ছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর উদযাপন অনুষ্ঠা‌নে এ তথ‌্য জানান তি‌নি। আইনমন্ত্রী ব‌লেন, আমা‌দের শ্রম আদালত রয়েছে। বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে শ্রমিক‌দের জন‌্য বি‌শেষ শ্রম আদালত গঠন করা হ‌য়ে‌ছে, শ্রমিক আইন করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের প্রবাসীরা বি‌দেশ থে‌কে বাংলা‌দে‌শে টাকা পাঠা‌নোর প‌র যখন প‌রিবা‌রের সদস‌্যদের কা‌ছে টাকা ফেরত চাই‌তে যান, কিংবা তা‌দের সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ তৈ‌রি হয়, তখন বছ‌রের পর বছ‌র তারা (প্রবাসীরা) আমা‌দের আইনজীবী‌দের প‌কে‌টে টাকা দেন, মামলা কর‌তে থা‌কেন, তা‌দের জীবন শেষ হ‌য়ে যায় মামলা টেকঅ‌্যাপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) কর‌তে গি‌য়ে। তিনি ব‌লেন, প্রবাসী‌দের জন‌্য আমরা বি‌শেষ আদালত গঠন করব বি‌শেষ ক‌রে ডি‌ভিশনাল হেড‌কোয়ার্টা‌রে। যে আদালত শুধুমাত্র প্রবাসী‌দের যেকো‌নো ধর‌নের সম্পদ সহায়তা দি‌তে পার‌বে, যে‌কো‌নো ধর‌নের প্রবাসী মামলা এই আদালত দেখ‌তে পার‌বে, বিশেষায়িত আদালত। তিনি আরও বলেন, এই প‌রিকল্পনা আমরা হা‌তে নি‌য়েছি এবং আশা ক‌রি এটা আমরা অচিরেই শুরু কর‌তে পারব। আরটিভি/এমএ
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
আরও পড়ুন
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
বাড়ির জন্য সোলার প্যানেল কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাশেদ খাঁনের বক্তব্যের মাঝে হঠাৎ হাজির লোডশেডিং, অতঃপর...