ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে মহামান্য রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত নবাব হোসেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নবাব হোসেনের নতুন দায়িত্ব ঘিরে তার পূর্ববর্তী রাজনৈতিক ও প্রশাসনিক সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা আনন্দিত।

প্রসঙ্গত, নবাব হোসেন ফ্যাসিস্ট আমলের পুরো সময়জুড়ে বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। একই সময় তিনি ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। 
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
নাহিদের উদ্দেশে ইশরাক / ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’
মাদকবিরোধী অভিযান নিয়ে নিজের প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মাদকের মহামারি ও প্রতিকার নিয়ে কথা না বলে তার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বলে সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’
পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনেই তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এক দিনেই রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনেই তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা
একযোগে প্রশাসনের ১০ কর্মকর্তার রদবদল
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন