ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পদত্যাগপত্রে যা লিখলেন সায়মা ওয়াজেদ পুতুল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি: সংগৃহীত

জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

সংবাদমাধ্যম রয়টার্সের দেখা সায়মা ওয়াজেদের পদত্যাগপত্র অনুযায়ী, বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তদন্ত করছিল।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ জানান, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি পেয়েছিলেন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটি পাওয়ার অধিকারী ছিলেন বলেও জানান তিনি।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন।

তবে তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার কারণে ডব্লিউএইচও নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে জানান তিনি। এসব পরিস্থিতিতে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালক হিসেবে ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেন পুতুল। তবে তাকে ডব্লিউএইচও গত বছরের শেষ দিকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায়। ওই বছরের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করলে জুলাইয়ে প্রথম তাকে ছুটিতে পাঠানো হয়।

গত ৩ জুলাই ডব্লিউএইচওকে দেওয়া পুতুলের আইনজীবীদের পৃথক এক চিঠি অনুযায়ী, সংস্থাটি পুতুলকে চীন সফরকালে আর্থিক জালিয়াতি এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ
সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগও রাখা হয়েছে।
সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
চিফ হুইপ সাহেব, দেখলেন তো আলোচনাই কাজে লাগে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে ঐক্যমতের মাধ্যমে যেকোনো জটিলতা ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
চিফ হুইপ সাহেব, দেখলেন তো আলোচনাই কাজে লাগে: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
গবাদিপশুর শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে শনাক্ত, রোগীর মৃত্যু
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন
৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদানের সুপারিশ ডব্লিউএইচওর
ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা