ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ওয়াশরুমে গিয়ে বিপাকে প্রবাসী, ৯৯৯-এ ফোনে মিলল সহায়তা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
সৌদি আরব প্রবাসী মোজাম্মেল। ছবি সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরে ঠাকুরগাঁও যাচ্ছিলেন মোজাম্মেল। দিনাজপুরের দশমাইলে বাস থামতেই তিনি ওয়াশরুমে যান।

ফিরে এসে দেখেন, তাকে রেখেই চলে গেছে বাসটি। সঙ্গে থাকা দুইটি পাসপোর্ট, প্লেনের টিকিট ও বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ তখন বাসের ভেতর।

বিপদে পড়ে মোজাম্মেল সঙ্গে সঙ্গে ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। তার ফোন পেয়ে দ্রুত উদ্ধারে নামে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ।

শেষ পর্যন্ত শহিদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামিয়ে উদ্ধার করা হয় তার সব মালামাল। পরে থানায় গিয়ে নিজের জিনিসপত্র বুঝে পান তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

৯৯৯-এ ফোন করে মোজাম্মেল জানান, তিনি সৌদিপ্রবাসী। গতকাল ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। দিনাজপুরের দশমাইলে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন, বাসটি তাকে রেখেই চলে গেছে।

বাসের ভেতরে থাকা দুইটি পাসপোর্ট, একটি প্লেনের টিকিট এবং বিদেশ থেকে নিয়ে আসা মালামালসহ লাগেজের কথা জানিয়ে তিনি ৯৯৯ নম্বরে সহায়তা চান।

পরে ৯৯৯ থেকে দ্রুত ব্যবস্থা নিতে বীরগঞ্জ থানাকে জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। আর উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

খবর পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহিদ মিনার মোড়ে গিয়ে চলন্ত বাসটি থামায়। সেখান থেকে মোজাম্মেলের দুইটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে মোজাম্মেল থানায় উপস্থিত হলে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, লাগেজ ও অন্যান্য মালামাল তাকে বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফেরার পর মুহূর্তেই এমন বিপাকে পড়া প্রবাসী শেষ পর্যন্ত জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে ফিরে পেলেন তার মূল্যবান জিনিসপত্র।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার’
দেশে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় সারাদেশে একযোগে পরিবার বা খানা পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
‘ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার’
ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রায়ত্ব সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে। অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে উদ্ভূত এই পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি। একই কারণে ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস বাংলা এয়ারলাইনসও। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না বেসরকারি সংস্থাটি।  সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক কামরুল ইসলাম বলেন, আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর আগে, পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়।  এতে বলা হয়, ঢাকা থেকে দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল। তবে নিরাপত্তার স্বার্থে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ফ্লাইটটির যাত্রার নতুন সময়সূচি ও এই সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ জানিয়ে দেওয়া হবে। আরটিভি/এসএইচএম
ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী
যেসব সৌদি আরব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের পথে সেসব শ্রমিকদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভিসা শেষের পথে থাকা প্রবাসীদের সুখবর দিলেন বিমানমন্ত্রী
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শে‌ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকা‌লে এ কথা ব‌লেন তি‌নি।
মক্কা-মদিনায় কোনো হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ
আরও পড়ুন
বিপদে এক ফোন, পাশে ৯৯৯
গভীর গর্তে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনের পর জীবিত উদ্ধার