ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ দরকার: ডা. জুবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

শিশুদের বিকাশে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগই পারে তাদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শনকালে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের উচ্চতর স্তরে লেখাপড়া অবৈতনিক করা হয়। নতুন কুড়ির মতো সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশুর জীবন অগণিত আকাশচুম্বি সম্ভাবনায় ভরপুর।

‘শুধু চাই সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বন্দোবস্ত ও সবুজ খোলামাঠে প্রকৃতির মাঝে খেলাধুলার বিচরণের সুযোগ যেকোন ব্যাধির চিকিৎসার নিশ্চয়তা।

তিনি আরও বলেন, এই সুযোগ আমাদের সবার সৃষ্টি করতে হবে, যেন বাংলাদেশের ৬৪টি জেলায় ৫০৩টি উপজেলায় ৪৫৯৯টি ইউনিয়নের ৯০৯০টি গ্রামের কোনো শিশু কিশোর অবহেলায় ঝরে না পড়ে। প্রত্যেক যেমন তার অভিভাবক ও পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ঠিক তেমনিভাবে তারা সমাজ এবং রাষ্ট্রের অনেক প্রিয় ও মূল্যবান সদস্য।

জুবাইদা রহমান বলেন, তাদের সবার মধ্যে আকাশচুম্বি স্বপ্ন নীল আকাশে উড়বে। তাদের আকাশচুম্বি মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। অভিভাবকরা তো আছেই, সবাই তোমাদের সঙ্গে রয়েছে।

‘আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা প্রমাণ করেছে তারা কত সুন্দরভাবে পরিবেশন করতে পারে। যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারা প্রমাণ করেছে সবাই মিলে একসঙ্গে কিছু সার্থক করার পরিচয়। যেটি খেলাধুলার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই শিক্ষা তাদের পরবর্তী সময়ে গড়ে ওঠার মনোবল ও শক্তি জোগাবে। আমি প্রিয় শিশু কিশোর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে বাংলাদেশের মুখ আলোকিত করবে।

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি নারীদের ক্ষমতায়নে বিরাট ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ লাভ করে তারা দৃষ্টিনন্দন কারুশিল্পী তৈরি করছেন। দেশের ৫১ শতাংশ নারী জনসংখ্যার উত্তরণের নিশ্চয়ই এটি একটি অভিনব প্রচেষ্টা।

এর আগে রাজধানীর ব্লুস্কাই স্কুল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
নতুন দুই এমপির শপথ দুপুরে
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত এলিজা জামান।
নতুন দুই এমপির শপথ দুপুরে
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়।
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন
আগামী ৯ নভেম্বর শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের মেয়াদ মাত্র ১০ দিন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 
সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চট্টগ্রামে ‘গার্ডিয়ান শার্ক’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
আরও পড়ুন
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী 
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার