ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সোলার বিদ্যুৎ উৎপাদন করে প্রতি ইউনিট বেচা যাবে সাড়ে ১০ টাকায়  

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় বেচা যাবে সরকারের কাছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রচারণামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও থাকছে। এ জন্য প্রথমে ছাদের কতটুকু জায়গা সোলার স্থাপনের উপযোগী, তা নির্ধারণ করতে হবে। এরপর তালিকাভুক্ত সোলার ও ব্যাটারি স্থাপন করতে হবে। সোলার ও ব্যাটারির মাধ্যমে প্রয়োজনের সময় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে। আর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস পরপর সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সৌরবিদ্যুতে আয় বাড়াই, প্রতি ইঞ্চি ছাদকে কাজে লাগাই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথা বলতে গিয়ে এ কথা বলেন।

তিনি বলেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে যারা রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) স্থাপন করবেন, তাদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনে নেবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ‘বড় বরাদ্দ’
দেশের ৬০টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির ৫০ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা জোরদার প্রকল্প’-এর আওতায় পৌরসভাগুলোর অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ‘বড় বরাদ্দ’
নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
নতুন জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের গ্রেডভেদে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতাসহ বেশ কিছু ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
আরও পড়ুন
৬০ পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় ‘বড় বরাদ্দ’
নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা
যবিপ্রবির ছাদে সোলার প্যানেল, মাসে ৪ লাখ টাকা সাশ্রয় 
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা