ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
প্রতীকী ছবি

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জবাবদিহি ও স্বচ্ছতা বাড়িয়ে ভূমি সেবাকে জবাবদিহিমূলক, গতিশীল ও জনবান্ধব করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ অ্যাপ উদ্বোধন করেন।

তিনি বলেন, আপাতত ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। পরে সব জেলায় এই কার্যক্রম চালু করা হবে। এ অ্যাপের মাধ্যমে সবার উপস্থিতি, কর্মকাণ্ড দেখা হবে। সুষ্ঠুভাবে এ অ্যাপস বাস্তবায়ন করা সবার দায়িত্ব।

মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা আস্তে আস্তে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। স্বচ্ছতা, দক্ষতা এবং সততা মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চাই। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তার দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, বিভিন্ন ভূমি সেবা অনলাইন করা হয়েছে, এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। অনলাইনে কর দেওয়া, খতিয়ান পাওয়া, ট্যাক্স দেওয়াসহ বিভিন্ন সেবা পাওয়া সম্ভব। দু-একজন অসাধু কর্মকর্তাদের কারণে অন্যরা যেন দুর্নামের ভাগীদার না হন, সে জন্য মাঠ প্রশাসনের সবাইকে সতর্ক থাকতে হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী