ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব: শফিকুর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ড. শফিকুর রহমান : ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব?

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে নিজ ব্যক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন বিরোধী দলীয় নেতা।

সংসদে ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল বিরোধী দলের নেতাকে বক্তব্য দিতে বলার সময় বলেন, মো. শফিকুর রহমান ঢাকা-১৮ বিরোধী দলীয় নেতা, আপনার সময় তিন মিনিট। এ সময় বিরোধী দলীয় নেতার সংসদীয় আসন বলতে ভুল করেন তিনি। পরে অবশ্য দুঃখ প্রকাশ করেন তিনি।

বক্তব্যে জামায়াত আমীর বলেন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমাকে আসন বদলে দেওয়ার জন্য। আমি কি এখন দুই আসনেই প্রতিনিধিত্ব করব ১৫ এবং ১৮?

এ সময় ডেপুটি স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা এখানে বেসিক্যালি লিস্টে লেখা এসছে ঢাকা ১৮৮। আমি একটা ৮ বাদ দিয়ে ১৮-তে এসেছি। আমি দুঃখিত। লিস্টটা বোধহয় ওইখান থেকে দেওয়া হয়েছে, আপনাদের ওইখান থেকেই।

পরবর্তীতে বিরোধী দলীয় নেতা আবারও তার বক্তব্য চালিয়ে যান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাকে দলের পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য। 
জামায়াতের চার এমপির অভিযোগে বিপাকে বিমানের দুই কর্মকর্তা, কী ঘটেছিল
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শিগগিরই ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় যারা
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবার পদত্যাগ করেছেন।
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 
পদত্যাগ নিয়ে ফেরদৌসী মিষ্টির প্রতিক্রিয়া
আরও পড়ুন
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে: ডেপুটি স্পিকার