ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: আরটিভি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।

তিনি বলেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে জায়গা দেবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দল করতে পারে না। এ ধরনের কাজ ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে। এই অপশক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যাপারে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে একযোগে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব। মওলানা ভাসানী অন্যায়-অবিচারের কাছে কখনো মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য তার সংগ্রামী আদর্শ বুকে ধারণ করেই আমরা পথ চলব।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।

এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তার মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুই বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
মাদারীপুরের কালকিনিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। 
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ
ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ
ভোলার চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ২৬টি ভূমিহীন পরিবার। তবে ওই জমি নিজের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছে দাবি করে পরিবারগুলোর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক খন্দকার রেজাউল করিমের বিরুদ্ধে। শুধু টাকা আদায়ই নয়, দাবিকৃত টাকা না দিলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক।  সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে আসেন। সেখানে প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়া হয়।  এছাড়া কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়। কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা কোনও ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনও ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে।  তার দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনও পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আরটিভি/এসআর    
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
আরও পড়ুন
দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৯২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
শেষ আশ্রয় আর দু-মুঠো ভাত চান নদীভাঙনে সব হারানো এই নিঃসন্তান দম্পতি
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!