ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন। ছবি: সংগৃহীত

আজ ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।

সঠিক ও নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অধিকার সুরক্ষার অন্যতম ভিত্তি। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, ন্যায়সংগত বাজেট বণ্টন এবং রাষ্ট্রীয় সুশাসন নিশ্চিত করতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার সরকারি লক্ষ্য অর্জনে কিছু আইনি দুর্বলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় হার যথাক্রমে ৫০ ও ৪৭ শতাংশ। অর্থাৎ এখনো দেশের প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়েছে। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার পেতেও অনেককে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

সময়মতো ও নির্ভুল নিবন্ধন না থাকায় শিশুশ্রম, বাল্যবিবাহ, মানবপাচারসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিও বেড়ে যাচ্ছে। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে, মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকার প্রমাণে জটিলতা তৈরি হয়। একই সঙ্গে আত্মীয়দের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের ঝুঁকিও বাড়ে। বিশেষ করে গ্রাম, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও নগরের বস্তি এলাকায় মৃত্যু নিবন্ধনের হার অনেক কম।

বিশেষজ্ঞরা মনে করেন, নির্ভুল নিবন্ধন ও সুশাসন নিশ্চিত করতে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংস্কার করা প্রয়োজন।

পরিবারের ওপর এককভাবে নিবন্ধনের দায়িত্ব না রেখে সব স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সরাসরি নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল নিবন্ধনের আওতায় আসবে।

এতে তথ্য বিকৃতির সুযোগ কমবে, ভুয়া ও ভুল নিবন্ধন বন্ধ হবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার বৈশ্বিক লক্ষ্য অর্জনও দ্রুততর হবে।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, সুশাসন নিশ্চিত করার প্রথম শর্তই হলো নাগরিকদের নির্ভুল ও সার্বজনীন তথ্য সংরক্ষণ।

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংস্কার করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের বাধ্যতামূলক দায়িত্ব দিলে ২০৩০ সালের মধ্যে শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন সহজ হবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রদবদল ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর, পার্সোনেল শাখা থেকে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (পার্সোনেল ) ওম্মে কুলছুম। আদেশ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর (সিইও) কার্যালয়ে সংযুক্ত থাকা বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। এ ছাড়া মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদের মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাহক সেবা ও জনসংযোগের দ্বৈত দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে পদায়ন করা হয়েছে। ফ্লাইট অপারেশন ও পরিকল্পনা বিভাগেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। ক্যাপ্টেন বি-৭৮৭ শেখ আব্বাস হোসেনকে তার মূল দায়িত্বের পাশাপাশি করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া উপমহাব্যবস্থাপক (হিসাব) ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এম এম আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) পদে বদলি করা হয়েছে। উপমহাব্যবস্থাপক প্রশাসন (মানবসম্পদ) হিসেবে দায়িত্ব পালন করা মো. ফজরুল আলমকে মূল পদের সঙ্গে উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উপমহাব্যবস্থাপক (বিকেএফসিসি) এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে বদলি করা হয়েছে। বিমানের ব্যবস্থাপক (পার্সোনেল) ওম্মে কুলছুম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কাজের স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
আগে ফ্যাসিস্টদের বিচার, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহারকারীরা দেশের রাজনৈতিক ভবিষ্যতের অংশ হওয়ার যোগ্যতা চিরতরে হারিয়ে ফেলেছে।
আগে ফ্যাসিস্টদের বিচার, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার
শপিংমল-মার্কেট-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে। ২১ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।
শপিংমল-মার্কেট-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
আরও পড়ুন
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার
হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০২৬
ব্যর্থ মৃত্যুদণ্ডের চার দিন পরও জ্ঞান ফেরেনি ক্রিস্টা পাইকের
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫