ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উদ্দিন স্বপন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। পুরোনো ছবি

সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘মিট দ্য প্রেস’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতিশীলতা বাড়াতে সরকারের আওতাধীন যতগুলো জনসেবা বিভাগ বা দপ্তর আছে, সেগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ পাবে।’

আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে তিনি আরও বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়িয়ে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদন করা হবে, যা স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণ করে জেলা ও জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্ত করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইন মন্ত্রণালয়ে ২৭টি টয়োটা হায়েস হস্তান্তর করল প্রগতি ইন্ডাস্ট্রিজ 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জন্য নতুন ২৭টি টয়োটা হায়েস মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বিএসইসি'র প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 
আইন মন্ত্রণালয়ে ২৭টি টয়োটা হায়েস হস্তান্তর করল প্রগতি ইন্ডাস্ট্রিজ 
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। 
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর!
জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস
নাগরিকদের সমস্যা, প্রত্যাশা, অনিয়ম, হয়রানি ও অভিযোগ সরাসরি জানতে এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ‘অভিযোগ বক্স’ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরের তার বাসভবনে ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে ‘অভিযোগ বক্সে’ চালু করা হয়েছে। এতে ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস
আরও পড়ুন
‘দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী’
গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির জমকালো আয়োজন
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’