ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবে একাধিক স্থানে হামলা চালিয়েছে হুতিরা। হামলায় ২ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ অক্টোবর) এক এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।

বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি এ সতর্কবার্তা দিয়েছেন।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে আলোচনায় যুক্ত দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মদিও সম্ভাব্য নতুন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নীতিগতভাবে নতুন হামলার বিষয়ে একমত হয়েছেন। তবে এমন অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মোহাম্মদি জানান, ইরান পরবর্তী সংঘাতকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। দুই বছরের মধ্যে তৃতীয়বারের মতো যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণে ইরানের কৌশলে প্রচলিত সীমারেখা মেনে চলার বাধ্যবাধকতা থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, নতুন সংঘাত শুরু হলে যুদ্ধের সময়কাল ও ভৌগোলিক বিস্তৃতি; দুই ক্ষেত্রেই প্রচলিত ধারণা বদলে যেতে পারে। শত্রুপক্ষের প্রত্যাশার চেয়ে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি তা আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে যোগাযোগ ক্যাবল, ডেটা সেন্টার এবং এআই-সংশ্লিষ্ট স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হবে। তার মতে, ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালানো হলে সেই হামলায় সহায়তাকারী অর্থনৈতিক স্থাপনাগুলোকে নিরাপদ রাখার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
শরীরে ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা পুলিশের!
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে ২০ হাজার কেনা হয় বাহিনীটির জন্য। অত্যাধুনিক প্রযুক্তির এসব ক্যামেরা কিনতে ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে সরকারের।
শরীরে ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা পুলিশের!
পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
আরও পড়ুন
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প