ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা  

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
ফানুস ওড়াচ্ছে একদল মানুষ। পুরোনো ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপিত হচ্ছে।

এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এর মধ্যে দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ৩ মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটে। এ সময়ে ভিক্ষুরা বিহারে অবস্থান করে আত্মশুদ্ধি, আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত থাকেন।

পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। এ অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা প্রাণিজগৎ ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় ধর্মীয় বাণী প্রচার করেন।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, গৌতম বুদ্ধ একবার তার মাথার কিছু চুল কেটে বলেছিলেন, ‘আমি যদি সত্যিই পরম জ্ঞান ও বুদ্ধত্ব লাভের যোগ্য হয়ে থাকি, তবে এই চুলগুলো মাটিতে না পড়ে আকাশের দিকে ওপরে উঠে যাক।’ পরে বাস্তবে সেটিই হয়েছিল।

এই ঘটনার স্মরণে আজ সন্ধ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা শরতের আকাশে রঙিন কাগজের তৈরি ফানুস ওড়াবেন, যা প্রবারণা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

দিবসটি উপলক্ষে দেশের সব বৌদ্ধ বিহার, ধর্মীয় সংগঠনের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন ভোরে বিহারগুলোতে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এ ছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষুদের প্রাতরাশ গ্রহণ, সমবেত প্রার্থনা, রক্তদান, সংঘদান, আলোচনা সভা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং প্রদীপ পূজা।

এর অংশ হিসেবে রাজধানীর কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কালাচাঁদপুর বৌদ্ধ বিহার, উত্তরা বৌদ্ধ বিহার, মিরপুরের আদিবাসী শাক্যমুনি বৌদ্ধ বিহার এবং আশুলিয়ার বোধিজ্ঞান মৈত্রী ভাবনা কেন্দ্রে প্রধান ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।

সেই সঙ্গে চট্টগ্রামে নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, আগ্রাবাদের শাক্যমুনি মহাশ্মশান বৌদ্ধ বিহার, দেবপাহাড়ের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং মোমিন রোডের সার্বজনীন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে ধর্মীয় জমায়েত অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনায় বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

উৎসবটি সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাজধানী ও বিভিন্ন জেলার বৌদ্ধ মন্দিরগুলোর ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ
গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এত ক্ষতি করেনি, গত ১৭ বছরে ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে।
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
আরও পড়ুন
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
শুভ প্রবারণা পূর্ণিমা আজ
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুরু 
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন