ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩২ এএম
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধবিহারে প্রার্থনা, ধর্মীয় আচার ও ফানুস উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি: সংগৃহীত

বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ (২৫ অক্টোবর)। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে এ উৎসব উদযাপন করেন বৌদ্ধধর্মের অনুসারীরা। তাদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।

প্রবারণা পূর্ণিমায় বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপপূজাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। এ ছাড়া সন্ধ্যায় ফানুস ওড়ানোর আয়োজন থাকে।

বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গণমাধ্যমকে জানান, ভগবান বুদ্ধের নির্দেশনা অনুযায়ী বৌদ্ধ ভিক্ষু ও অনুসারীরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালন করেন। এই ব্রত শেষ হওয়ার দিনটিই প্রবারণা পূর্ণিমা।

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন। ভোর সাড়ে ৫টায় প্রভাতি বন্দনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষুসংঘের পিণ্ড গ্রহণ এবং সাড়ে ৯টায় বুদ্ধপূজা, শীল গ্রহণ ও মহাসংঘদানের আয়োজন রয়েছে। বেলা ১১টা ৫ মিনিটে হবে পিণ্ডদান।

বিকেল ৪টা ১ মিনিটে পবিত্র ত্রিপিটক থেকে সূত্র পাঠ করা হবে। এরপর বিকেল ৪টা ২০ মিনিটে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টায় শীল গ্রহণ, আলোকসজ্জা ও ফানুসবাতি উৎসর্গের আয়োজন রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফানুস উৎসব।

এদিকে প্রবারণা পূর্ণিমার পরদিন সোমবার (২৬ অক্টোবর) থেকে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দান। বৌদ্ধবিহারগুলোতে আগামী এক মাস ধরে এ ধর্মীয় আয়োজন চলবে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর।
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
বর্তমান সময়ের তথাকথিত সমাজে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফেরার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। এমন অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে বেশ আগ্রহী; কিন্তু একটি জায়গায় এসেই তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক।
বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইতে হবে
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে।
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
আজকের নামাজের সময়সূচি
প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। 
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজ রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩, ৪ জমাদিউস সানি ১৪৪৮।
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা  
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধদের ধর্মীয় উৎসব শুরু 
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন