ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, ইতোমধ্যে তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের টেকনিক্যাল পর্যায়ে কথা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে। আমরা তিস্তার ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। অর্থমন্ত্রী ফিরে এলেই আমরা হয়তো এর অনুমোদন পেয়ে যাবো।

প্রকল্পের নিখুঁত পরিকল্পনার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, সিইজিআইএস নদী কমিশনের কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়া থেকেও আমরা পরামর্শ নিচ্ছি। সব পরামর্শের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি করা হবে। কোন পদ্ধতিতে কাজ করলে এখানকার মানুষ সবচেয়ে বেশি সুফল পাবে, তা নিশ্চিত করতেই এই ডিপিপি তৈরি করতে আরও ৮-৯ মাস সময় লাগবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই মেগা প্রকল্পের মাধ্যমে লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর- এই পাঁচটি জেলার প্রায় তিন কোটি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং প্রত্যাশা পূরণ হবে।

মহেন্দ্রনগর নিষ্কাশন খালটির গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আসবেন এবং তাকে দিয়েই দৃষ্টিনন্দন এই খালটির উদ্বোধন করানো হবে। ফলে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচ সুবিধা পাবে। খালের দুই ধারে বৃক্ষরোপণ করা হবে, যা নতুন লালমনিরহাটের দ্বার উন্মোচন করবে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সুনীল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি
বদলি আদেশপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।
‘নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটি স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন’
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, যুক্ত হচ্ছে অটোমেশন
নতুন কমিটির সভাপতি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন)।
স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়নে নতুন কমিটি, যুক্ত হচ্ছে অটোমেশন
সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে হবে সংবর্ধনা
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামী শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।
সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে হবে সংবর্ধনা
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার
আরও পড়ুন
ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার  
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী