ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেলেন ৬৭ পুলিশ পরিদর্শক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) থেকে এসএসপি পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ জন কর্মকর্তা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এদিকে, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কসার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) এক চিঠিতে সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে বায়রা এ চিঠি পাঠিয়েছে।

উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বহির্গমন ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট দেশের কর্মসংস্থানের সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা জরুরি।

বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডে আটকে রেখে জোরপূর্বক প্রতারণামূলক কাজে বাধ্য করার ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি করেছে। চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশিরাও প্রতারণা, শোষণ, আটকে রাখা ও মানবপাচারের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয় চিঠিতে।

এ অবস্থায় বিদেশগামী কর্মীদের কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া ও নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেছেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাননি। দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সে উত্তর পাই নাই। আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী। তবে বাংলাদেশ বসে নেই জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, এই কারণেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতেছি পানিটাকে ধরে রাখার জন্য। এ জন্যই আমরা পদ্মা ব্যারেজ হাতে নিয়েছি পানিটাকে রিজার্ভ করার জন্য। এ জন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিয়েছি, যেন আমরা ওই পানিটাকে ধরে রেখে উৎপাদন উন্নয়ন বৃদ্ধি করতে পারি। গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, ভারতেরও দায়িত্ব রয়েছে এসব বিষয়ে সহযোগিতা করা। পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। যারা বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করেছে এবং মানুষের অর্থ লুটপাট করেছে, তাদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত। আরটিভি/টিআর
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাকে সভাপতি করে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করেছে। বুধবার (২৫ নভেম্বর) সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম এতে সই করেন। সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত সাব-কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিটি তদন্তের প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।  আরটিভি/টিআর
নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদকে অধিকতর দক্ষ এবং কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।   তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না।   তিনি আরও বলেন, দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। আজ গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন।  ‘কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক এবং ডামি নির্বাচন করা হয়েছে।’ বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।  ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পরে আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি এবং বিরোধী দল একসাথে মিলেমিশে কাজ করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলা।  দিনশেষে এই দেশটা আমাদের এবং আমাদের দেশটাকে সবাই মিলেই গড়ে তুলতে হবে। তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে এই দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান অ্যাম্বাসির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত জানান।   আরটিভি/এসআর          
কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত!
আরও পড়ুন
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নজরদারিতে সন্দেহভাজন পুলিশ সদস্যরা
২৪ ঘণ্টার অভিযানে খুলনায় ৩১ জন ধরা
পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’!