ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ফিলিস্তিনের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার রক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সফররত ফিলিস্তিনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাম-এর সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সংহতি এবং তাদের বৈধ অধিকার ও প্রত্যাশার প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে নিবিড় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রী গাজা ও দখলীকৃত পশ্চিম তীরের বর্তমান চরম মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির কথা হুমায়ুন কবিরকে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি ও জাতিসংঘের প্রস্তাবের প্রতি ইসরায়েলের অব্যাহত অবমাননার বিষয়টি তুলে ধরেন এবং ফিলিস্তিনি জনগণের চরম দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেন।

ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক ও অবিচল সমর্থনের জন্য আবু জাম ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ ঘনিষ্ঠ কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংহতি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে সময়মতো বিল না আসায় উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ভবিষ্যতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।
সংসদে ডেপুটি স্পিকারের উষ্মা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
আরও পড়ুন
জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত হলেন প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যার পর ‘ফুল লকডাউন’ ঘোষণা নেতানিয়াহুর