ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৩৮১ শিল্প কারখানা বন্ধ, চালু হয়েছে ২২টি: শিল্পমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

সারা দেশে বর্তমানে ছোট ও মাঝারি খাতের মোট ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে এ তথ্য জানান তিনি।

সংসদ অধিবেশনে একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।

এই প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে থাকে, যেখানে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে, বিসিক শিল্পনগরীর বাইরের অন্যান্য কারখানা এর আওতাভুক্ত না থাকায় ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।

মন্ত্রী আরও জানান, দেশজুড়ে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ অবস্থায় রয়েছে।

তবে, বন্ধ থাকা এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া শ্যামপুর শিল্পাঞ্চলের বিষয়ে মন্ত্রী জানান, ওই এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বর্তমানে দুটি প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বায়োগ্যাসের মাধ্যমে গ্যাস সরবরাহের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংসদ নূরুন্নিসা সিদ্দীকা প্রশ্ন করেন, গ্যাস সংকটের কারণে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্যাস না পেয়েও গ্রাহকদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনও পরিকল্পনা সরকারের আছে কি না। জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। আজও আমরা সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে অনেক বেশি দামে গ্যাস কিনেছি। বিদ্যুৎকেন্দ্র চালু রাখা এবং গৃহস্থালিতে সরবরাহের জন্য আমরা গ্যাস কিনছি। এসব ক্ষেত্রে সরকার গ্যাসের দাম বাড়ায়নি। এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, এলপিজি সরকার আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারিত হয়। এখানে সরকারের সরাসরি ভূমিকা নেই। বায়োগ্যাসের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাসের ক্ষেত্রেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। বায়োগ্যাস থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হয়েছে।  আরটিভি/এসআর
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সংসদে যা বললেন জ্বালানিমন্ত্রী
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, সমাধান মিলবে যেভাবে
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে বলে জানা গেছে।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্যটি জানিয়েছেন। জানা গেছে, আঙুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এজন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।  ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা জানাচ্ছে তাদেরটা আনলক করে দিচ্ছি। আরটিভি/এসআর
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, সমাধান মিলবে যেভাবে
প্রবাসী কার্ড নিয়ে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
প্রস্তাবিত 'প্রবাসী কার্ড' নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে প্রতারক চক্র। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসী কার্ড নিয়ে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
‘দেশকে অস্থিতিশীল করছে পতিত অপশক্তি, দমনে যা দরকার তাই করবে আইনশৃঙ্খলা বাহিনী’
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে জুবাইদা রহমান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে জুবাইদা রহমান
আরও পড়ুন
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ চান শিল্পমন্ত্রী
অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী
পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী