ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়।

এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে।
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। যারা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।  শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে। বিভিন্ন দপ্তর ব্যক্তিরা কমিটিতে রয়েছেন। কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। এর মধ্যে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে এ কমিটি। তিনি জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাবো। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আমরা মনে করি, সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব। তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটিতে এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। আরটিভি/এসআর
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোতে ৭৫৩টি পদে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। শনিবার (১৪ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে নবম ও দশম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরিতে মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের জন্য গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ নভেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সিলেকশন কমিটির সদস্য-সচিবের পক্ষ থেকে এ সময়সীমা বাড়ানোর তথ্য জানানো হয়েছে। আরটিভি/এসআর
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, বাড়ল আবেদনের সময়
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
কয়েক মাস আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়। এবার আরও একটি নতুন থানা পেতে যাচ্ছে দেশ। বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এটি বাস্তবায়ন হলে ৬৫৪তম থানা পেতে যাচ্ছে দেশ।  জানা গেছে, বৈঠকে নতুন থানা, পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবসহ মোট সাতটি প্রস্তাব বৈঠকে যাচাই-বাছাই শেষে সাতটি প্রস্তাবের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে চারটিতে সুপারিশ করার সিদ্ধান্ত, একটি নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বৈঠকে জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়। অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা বা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্তভাবে বিবেচনার জন্য নিকার সভায় উপস্থাপনের আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো এসব প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি নিকার সভায় সুপারিশ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয়। বৈঠকে জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের প্রস্তাব সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় তদন্তকেন্দ্র স্থাপনের বিষয়টি প্রস্তাবে তুলে ধরা হয়েছে। ময়মনসিংহ জেলার নবসৃষ্ট উপজেলা দক্ষিণ গফরগাঁওয়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার কথা বলা হয়েছে। নতুন উপজেলার নামের সঙ্গে থানার নামের সামঞ্জস্য রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, জৈন্তাপুর পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে পৌরসভা গঠনের প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য পৃথক থানা হবে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে প্রাক-নিকার সচিব কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে বৈঠকে প্রস্তাবটি সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। আইন ও বিচার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। তবে বৈঠকে প্রস্তাবটির বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়নি। একইভাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়। প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে কোনো প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার অর্থ হলো, প্রস্তাবটির বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা বা প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা সংযোজন করে আবার উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে এসব বিষয় পর্যালোচনা করে কমিটি সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্মসচিব বলেন, সাতটি প্রস্তাবের মধ্যে চারটি সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রস্তাব নাকচ করা হয়েছে এবং বাকি দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে কমিটির নির্দেশনা পূরণ করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।  তিনি আরও বলেন, সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া ৪ প্রস্তাবের বিষয়ে নিকার সভায় মূল সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন পেলেই এগুলো বাস্তবায়ন করা হবে। তবে নিকার সভা কবে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আরটিভি/এসআর
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। শিক্ষার্থীদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে জার্মানি। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে জার্মান দূতাবাস। এর ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ আরও বাড়বে, যা উভয় দেশের জন্যই ইতিবাচক। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির প্রতিটি ধাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার কথা বিবেচনায়, আবেদন প্রক্রিয়াকে আরও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে জার্মান দূতাবাস শিগগিরই এই ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) ব্যবস্থাটি চালু করা হবে।  স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমিয়ে আনাই এ উদ্যোগের লক্ষ্য। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের জন্য যেসব সুবিধা থাকছে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড  (doc submission) করতে পারবেন। ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুবিধা পাবেন। অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুততর হবে। ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সহজেই জানতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দিতে পারবেন। জার্মানিতে উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের প্রস্তুতি নতুন ব্যবস্থার ফলে আরও সুসংগঠিত হবে। যদিও প্রতিটি আবেদনের প্রেক্ষাপট বিবেচনায় প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাই এর সময় পূর্বের তুলনায় কমে আসবে, যা সামগ্রিক আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবে। অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে কী হবে? অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার আধুনিকায়ন এবং সামগ্রিক আবেদন প্রক্রিয়ার উন্নয়নে নতুন এ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ পরিবর্তনের অংশ হিসেবে, আগের অপেক্ষমাণ তালিকায় থাকা আবেদনকারীদের নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে । অর্থাৎ যেসব সম্ভাব্য শিক্ষার্থী ইতোমধ্যে আগের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদেরসহ সব আবেদনকারীকে নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। আগের ব্যবস্থার অধীনে দীর্ঘদিন অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য এ পরিবর্তন সাময়িকভাবে অসুবিধাজনক হলেও, নতুন ব্যবস্থায় আবেদন প্রক্রিয়াটি আরও গতিশীল হবে এবং দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে। এর ফলে আগের তুলনায় অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে। যেভাবে আবেদন করবেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনায় আগ্রহী সকল শিক্ষার্থী নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা করতে পারবেন: https://digital.diplo.de/ আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ডিজিটাল পোর্টাল লিঙ্কে এবং দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আরটিভি/এসআর
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
আরও পড়ুন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য