ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম
পদ্মা ব্যারাজ প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগিরই এ মেগা প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় গভীরভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পও অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ, নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে এ কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ বিষয়ে বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি এবং তার পক্ষ থেকেও একটি ব্যক্তিগত চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও আলোচনা হয়েছে। তবে এখনও কোনো জবাব বা দৃশ্যমান সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে নতুন উদ্যোগে গঙ্গা চুক্তির সমাধান চান তিনি।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি— তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে অনুষ্ঠিত কলেজের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শৈলকূপা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এমএইচজে
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার।
শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
আরও পড়ুন
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
‘লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না’
পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী