ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
ছবি: আরটিভি

অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি— তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে অনুষ্ঠিত কলেজের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শৈলকূপা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে। মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে। হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন। ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা। সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও। শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে। ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
শেখ হাসিনার দেশে ফেরার হিম্মত নেই: আমজনতার তারেক রহমান
শেখ হাসিনা দেশে ফিরুন, আজ কিংবা ২০ বছর পর তাকে হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা পার্টির সদস্য সচিব মো. তারেক রহমান।
শেখ হাসিনার দেশে ফেরার হিম্মত নেই: আমজনতার তারেক রহমান
ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ যাচ্ছে কাদের পেটে?
ভোলার লালমোহনে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ করা প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশের বিতরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে বাকি মাছের সুনির্দিষ্ট হিসাব না পাওয়ায় তা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ যাচ্ছে কাদের পেটে?
আরও পড়ুন
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক