ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কম্বল কেনার জন্য মোট ৫৭ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছে। বাকি অর্থ দিয়ে কম্বল কেনার নতুন প্রস্তাবটি অনুমোদন দেওয়া হলো।

প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কম্বল কিনতে বেশি সময় লাগতে পারে। এতে আসন্ন শীতে সময়মতো কম্বল বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের প্রকোপ বাড়তে পারে। তাই দ্রুত কম্বল কিনতে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করবে। কম্বল কেনার পুরো অর্থ আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি— তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে অনুষ্ঠিত কলেজের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শৈলকূপা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এমএইচজে
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নিজ অফিসকক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে মানিকগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
আরও পড়ুন
১ লাখ ১০ হাজার টন সার আমদানি করবে সরকার
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
১৫০ টন সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের