ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম
ফাইল ছবি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে ইসি।

কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিনের এই সংলাপে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে।

তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

ইসির সংলাপের শেষ পর্ব আগামী ১ ডিসেম্বর। সেদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।

এদিকে ইসির ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে ২১ জানুয়ারি প্রথম ধাপে এক হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এক হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে এক হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনি কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে।
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে আসার অনুমতি
তাবলিগের ধর্মীয় কাজের উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে আসার অনুমতি
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ইসির জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
আরও পড়ুন
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছে ইসি
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
হারানো ঐতিহ্য ফেরাতে কর্ণফুলী পেপার মিলে বিনিয়োগ খুঁজছে সরকার