ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে আসার অনুমতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
ফাইল ছবি

তাবলিগের ধর্মীয় কাজের উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গত ২৫ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই বিদেশিরা পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।

সম্মতিপত্রে বলা হয়, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে বর্ণিত ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা দেওয়া হবে।

তবে এসব বিদেশি নাগরিককে কয়েকটি শর্ত মেনে বাংলাদেশে অবস্থান করতে হবে।

শর্ত অনুযায়ী, তারা বাংলাদেশে অবস্থানকালে প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কাজে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থলও পরিবর্তন করতে পারবেন না।

এছাড়া বাংলাদেশে অবস্থানকালে তারা শুধু ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।

সম্মতিপত্রে আরও বলা হয়েছে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থানকালে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।

একইসঙ্গে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দেওয়া যাবে না। এই সম্মতি একবার প্রবেশের ক্ষেত্রে ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনি কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়েছে। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে।
ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।
ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ইসির জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি
আরও পড়ুন
যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে  
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রুয়েটের দুর্দান্ত সূচনা
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন