
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর সাতকানিয়াসহ আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার এসব উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর।
যেসব উপজেলায় ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো-শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।
এর আগে গেল মার্চ থেকে জুন পর্যন্ত পাঁচ ধাপে চার শতাধিক উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
জেবি




