
উচ্ছেদ করার পর কারওয়ান বাজারের কাঠপট্টি ও কামারপট্টির রেল লাইন সংলগ্ন এলাকায় আবারও অবৈধ স্থাপনা তৈরি করেছেন। এ কারণে ফের উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি)।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এছাড়া নতুন কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। এর মধ্যে কারওয়ান বাজারের চালের আড়তের প্রায় ৫২টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
এসময় প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে গেল ২৬ সেপ্টেম্বর একই এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। তার পরেই আবার দখল হতে শুরু করে এসব জায়গা।
এসএস




