
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জেলা প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য সড়কের দু’পাশের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ দেয়া হয়েছে। এরই মধ্যে কিছু স্থাপনা উচ্ছেদও করা হয়েছে। নোটিশের পরও যেসব স্থাপনা সরানোর হয়নি সেগুলো উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
আমির হোসেন আরও জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে খালপাড় হয়ে বেউথা সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজও দ্রুত শুরু হবে। এজন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চারতলার পৌর সুপার মার্কেট, কাঁচাবাজার মার্কেট, টিনসেড ওষুধ মার্কেটসহ বেশ কিছু স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
এসএস




