
রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় সালমা আক্তার নামে ১৭ বছর বয়সী এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ধানমন্ডির ১২ নম্বর সড়কের ২১ নম্বর বাসা থেকে ওই গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ৯টার দিকে ঘটনা ঘটলেও রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্মী সালমা আত্মহত্যা করেছে। সালমার মা-বাবা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে কথা বলে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
আরো পড়ুন
পি




