
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কপিল উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শীতের কারণে সে নিজ বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিল। এ সময় অসতর্কতার কারণে তার লুঙ্গিতে আগুন লেগে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে তার পা থেকে কোমর পর্যন্ত আগুনে পুড়ে যায়। কিন্তু গ্রামটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় রাতে দ্রুত উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নদী পার হয়ে শিশুটিকে নাগেশ্বরী উপজেলা সদরে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন বিষয়টি দুঃখজনক।
এজে




