
দেশজুড়ে এখন তীব্র শীত। একই সঙ্গে কুয়াশার কারণে কোথাও কোথাও অন্ধকার। কুয়াশা ও শীতের সঙ্গে অতিথি হয়ে আসতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এছাড়া দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশালের দুএক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা আছে।
এছাড়া টাঙ্গাইল, কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী অঞ্চলের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আজও শীতের দাপট থাকবে। মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে। বিকেলে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আজ (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড হয়েছে।
ঢাকার আবহাওয়া নিয়ে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
জিএ




