
রাজধানীর হাজারীবাগের লোহার ব্রিজের ঢালে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৩৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ২টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাজারীবাগের লোহার ব্রিজের ঢালে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে মোট ছয়টি ইউনিট পাঠানো হয়। রাত ২টা ২৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এসএস




