ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পৌষের শীত সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ এএম

বাংলা ক্যালেন্ডারে এখন পৌষ মাস। এ সময়ে পাতার গায়ে জমে কুয়াশা, প্রকৃতিজুড়ে থাকে শীতের আবহ। এই আবহের মধ্যেই মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর কাছে ধরা দিলো বৃষ্টিস্নাত হয়ে।

এদিন ভোর সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এতে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটেছে স্বাভাবিক কর্মে। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুঁজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে।

বৃষ্টির পরিমাণ জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এ ছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে যায়। সড়কে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়েছে।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও কমবে রাতের তাপমাত্রা 
রাতের তাপমাত্রা আগামী পাঁচদিন আরও কমবে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।   তিনি জানান, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও প্রশমিত হতে পারে। দেশের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শনিবার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।
আরও কমবে রাতের তাপমাত্রা 
দিন ও রাতের আবহাওয়া যেমন থাকবে
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও তিন জেলার বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
দিন ও রাতের আবহাওয়া যেমন থাকবে
চার জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
চার জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
যেসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  এ অবস্থায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
যেসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
রাতের তাপমাত্রা আরও কমবে
সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
রাতের তাপমাত্রা আরও কমবে
আরও পড়ুন
টাঙ্গাইলে ভূঞাপুরে শীতবস্ত্র বিতরণ
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পুলিশের ওপর হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না : ডিএমপি কমিশনার
দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা